News Flash

  • Home
  • দেশ
  • বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি, দ্রুত মেরামতির নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত রাস্তা ও বাড়ি, দ্রুত মেরামতির নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ধমান, ২৩ সেপ্টেম্বর(হি.স.): রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। এই অবস্থায় একাধিক জায়গায় বাড়ি ভেঙে পড়েছে এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত পরিস্থিতি সামলে সবকিছু মেরামতির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট নির্দেশ দেন, “পুজোর ছুটির মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে।” মুখ্যমন্ত্রীর অভিযোগ, ফ্লাড সেন্টার তৈরি করা সত্ত্বেও একাধিক জায়গায় বাঁধ ভেঙে যাচ্ছে, যার কারণে বন্যার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বড়জোড়ার ত্রাণ শিবিরে পৌঁছে বন্যাবিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন। এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top