কলকাতা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বুধবার সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যে শিল্প গড়ার জন্য শিল্পপতিদের আহ্বান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেজন্য গোয়ালতোড়ে জমি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর বৃহস্পতিবার টাটা মেটালিকসের সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে ফেলল রাজ্য সরকার৷ বৃহস্পতিবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন টাটা মেটালিকসের এক প্রতিনিধি দল৷ ওই প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে টাটা মেটালিকসের সঙ্গে রাজ্য সরকারের একটি মৌ স্বাক্ষরিত হয়৷ জানা গেছে, টাটা মেটালিকস খড়গপুরে একটি আইটিআইয়ের দায়িত্ব নিচ্ছে৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে সামাজিক দায়িত্ব পালন করতেই এই কাজ কারা করছে৷ এব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় টুট করেছেন, মেদিনীপুরে টাটা গোষ্ঠী আইটিআই তৈরির উদ্যোগ নিচ্ছে৷ এতে আমরা খুশি৷ এব্যাপারে আমরা সব ধরনের সাহায্য করতে প্রস্তুত৷ এটা খুবই আনন্দের যে টাটা গ্রুপ রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে স্কিল ডেভলপমেন্টের জন্য কাজ করবে৷ উল্লেখ্য, বুধবার সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজ্যে শিল্প গড়ার জন্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে হাজার একর জমি দেওয়ার হবে৷ সেখানে বিএমডব্লিউ কিংবা টাটা যে কেউ শিল্প গড়তে পারবে৷ মমতার ওই ঘোষণার পরই গোয়ালতোড়ে জমি তৈরির কাজ শুরু হয়ে গেছে৷ গোয়ালতোড়ের ওই জমিতে ১৬ কোটি টাকা খরচ করে পাঁচিল তোলা হবে৷ জায়গাটিকে হাইওয়ের সঙ্গে জুড়ে দেওয়া হবে৷ পাশাপাশি বর্ধমানে পানাগড়েও ভলভোকে ২৫ একর জমি দেওয়া হচ্ছে গাড়ি তৈরির কারখানার জন্য৷ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ভলভো কোম্পানি রাজ্যে বিনিয়োগের ইচ্ছে প্রকাশ করেছে৷ এদের পানাগড়ে ২৫ একর জমি দেব৷
শিক্ষা প্রতিষ্ঠান তৈরীর জন্য টাটার সাথে মৌ স্বাক্ষর সরকারের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















