News Flash

  • Home
  • দিনের খবর
  • ময়নাগুড়িতে দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
Image

ময়নাগুড়িতে দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

জলপাইগুড়ি, ২২ সেপ্টেম্বর (হি.স.): জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে বিডিও অফিসের সামনে একটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে, দোকানটি থেকে কম্পিউটার, প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, বায়োমেট্রিক ডিভাইস সহ নগদ ১৫ হাজার টাকা চুরি গিয়েছে। ইতিমধ্যেই দোকানের মালিক মলয় রায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।শনিবার রাতে দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রবিবার সকালে বিষয়টি জানাজানি হয়। দোকানের মালিক জানিয়েছেন, কম্পিউটার, প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, বায়োমেট্রিক ডিভাইস সহ নগদ ১৫ হাজার টাকা চুরি গিয়েছে। দুঃসাহসিক এই চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় অন্যান্য বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়েও তাঁরা প্রশ্ন তুলেছেন।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top