News Flash

  • Home
  • খেলা
  • পূর্ণেন্দু স্মৃতি নকআউট ফুটবলে লড়াই করে জয় পেল মনুঘাট
Image

পূর্ণেন্দু স্মৃতি নকআউট ফুটবলে লড়াই করে জয় পেল মনুঘাট

ক্রীড়া প্রতিনিধি, সাবরুম। সেরা জয় ছিনিয়ে নিল স্থানীয় ক্লাব মনুঘাট প্লে সেন্টার। সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আয়োজিত পূর্ণেন্দু শিল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুক্রবার ছিল অষ্টম দিনের খেলা।উল্লেখ্য বিন্দাস বয়েজ সামাজিক সংস্থা আয়োজিত এই প্রাইজ মানি টুর্নামেন্ট গত ১২ সেপ্টেম্বর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ শুরু হয়।শুক্রবারের ম্যাচে মুখোমুখি হয় মনুঘাট প্লে সেন্টার ও লকডাউন প্লে সেন্টার। পুরো ম্যাচটি বেশ দাপিয়ে খেলে লকডাউন প্লে সেন্টারকে পরাজিত করে সহজ জয়  তুলে নেয় মনুঘাট প্লে সেন্টার। খেলা শুরুর ৪ মিনিটের মাথায় মনুঘাট প্লে সেন্টারের হীরেন ত্রিপুরা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেয়।এক গোলে পিছিয়ে থেকে লকডাউন প্লে সেন্টার আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৩০ মিনিটের মাথায় গোল করে সমতা নিয়ে আসে। গোলটি করেন লকডাউন প্লে সেন্টারের রথিন রিয়াং।খেলার দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ রক্ষনার্থক ভাবে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটের মাথায় মনুঘাট প্লে সেন্টারের প্রসেনজিৎ দাস গোল করে। নির্ধারিত সময়ের মধ্যে আর কোন গোল না হওয়ায় হারের তকমা নিয়ে মাঠ ছাড়ে লকডাউন প্লে সেন্টার। ২-১ জয় পায় স্থানীয় ক্লাব মনুঘাট প্লে  সেন্টার। আগামীকাল দিনের খেলা শুরু হচ্ছে সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচ দিয়ে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আরলি মর্নিং সাব্রুম বনাম ব্লক ফুটবল একাডেমি কিল্লার মধ্যে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top