News Flash

  • Home
  • Uncategorized
  • মেয়েকে দেওয়া কথা রাখতে সোনা জয় ছাড়া উপায় ছিল না দেবেন্দ্র ঝাঝারিয়ার
Image

মেয়েকে দেওয়া কথা রাখতে সোনা জয় ছাড়া উপায় ছিল না দেবেন্দ্র ঝাঝারিয়ার

রিও ডি জেনেইরো, ১৫ সেপ্টেম্বর (হি.স.) : মেয়েকে দেওয়া কথা রাখতে সোনা জয় ছাড়া উপায় ছিল না প্যারালিম্পিেক সোনা 2-1463137985-800জয়ী দেবেন্দ্র ঝাঝারিয়ার | রিও শহরে আসার আগে নিজের মেয়েকে একটা টোপ দিয়ে এসেছিলেন জাভলিন থ্রোয়ার দেবেন্দ্র | মেয়ে পরীক্ষায় প্রথম হলে তিনিও প্যারালিম্পিক থেকে সোনা নিয়ে ফিরবেন| প্রথম ম্যাচে নামার আগে ফোনে কথা হয় পরিবারের সঙ্গে| মেয়ে বলে, বাবা আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি| এরপর মেয়েকে দেওয়া কথা রাখলেন দেবেন্দ্র| ছাপিয়ে গেলেন নিজের রেকর্ডও| ম্যাচের পরে দেবেন্দ্র বলেন, যখন আমি অলিম্পিক স্টেডিয়ামে নামলাম, আমার কানে এই কথাগুলো বাজছিল| আমি প্রথম হয়েছি| এবার তোমার পালা| মেয়ের সেই কথা মাথায় ছিল এই অ্যাথলিটের| প্যারালিম্পিক্সে জ্যাভলিন থ্রো ইভেন্টে সোনা জিতে মেয়েকে দেওয়া কথা রেখেছেন দেবেন্দ্র| প্রথম কোনও ভারতীয়, যিনি দেশকে দুটি সোনা এনে দিলেন|
২০০৪ এথেন্স প্যারালিম্পিক্সের পর রিও-তে দ্বিতীয় ব্যক্তিগত সোনা জিতেছেন দেবেন্দ্র| রিও-র সাফল্যে তিনি এতটাই খুশি যে, পদক পাওয়ার পর সারারাত ঘুমোননি| ভোর পাঁচটা পর‌্যন্ত বাড়ির প্রিয়জনদের সঙ্গে ফোনে কথা বলেছেন| মেয়েকে খুশি করতে পেরে সবচেয়ে ভাল লাগছে দেবেন্দ্রর| গত দুটি প্যারালিম্পিক্সে দেবেন্দ্রর ইভেন্ট ছিল না| সেই কারণে তাঁর পক্ষে এই প্রতিযোগিতায় যোগ দেওয়া সম্ভব হয়নি| কিন্তু তাতে অনুশীলন থামাননি এই অ্যাথলিট| বাড়ি থেকে দূরে থেকে নিয়মিত অনুশীলন চালিয়ে গিয়েছেন তিনি| বাড়ি না যাওয়ার ফলে তাঁর দু বছর বয়সি পুত্র কাব্যন শুধু বাবার ছবি দেখেছে| তাঁকে সামনে থেকে দেখার সুযোগ পায়নি| দেবেন্দ্রর এই পরিশ্রম এবং ত্যাগস্বীকার সফল| সেই কারণেই তিনি আজ আনন্দিত| এবার রাজস্থানে নিজের বাড়িতে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন তিনি|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top