বালিয়া,২০ সেপ্টেম্বর (হি.স.) : অনুমোদন ছাড়াই অনুপস্থিতির অভিযোগে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হলো উত্তর প্রদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দুই স্কুল শিক্ষককে।জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক মণীশ সিং জানিয়েছেন, ব্লক শিক্ষা আধিকারিকের পরিদর্শন চলাকালীন ঘন ঘন অনুপস্থিত থাকার অভিযোগের ভিত্তিতে চিলকাহার শিক্ষা অঞ্চলের একটি সরকারি স্কুলে কর্মরত সহকারী শিক্ষক অনুরাগ কুমারকে বরখাস্ত করা হয়েছে। অনুরাগ কুমারকে স্থানান্তরিত করে পাঠানো হয়েছে নসরতপুর প্রাথমিক বিদ্যালয়ে।একই কারণে বরখাস্ত করা হয়েছে সারদিপুরের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক দীপক কুমার সিং-কে। বরখাস্তের পর দীপক কুমার সিংকে গুরগুজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে।সমগ্র বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারী আধিকারিক হিসাবে নিযুক্ত করা হয়েছে মুরালিছপরার ব্লক শিক্ষা আধিকারিক দুর্গা প্রসাদ সিংকে।

উত্তর প্রদেশে সাময়িক বরখাস্ত দুই সরকারি স্কুল শিক্ষক
Releated Posts
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…
ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত
জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…
এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন
বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…


















