News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তর প্রদেশে সাময়িক বরখাস্ত দুই সরকারি স্কুল শিক্ষক
Image

উত্তর প্রদেশে সাময়িক বরখাস্ত দুই সরকারি স্কুল শিক্ষক

বালিয়া,২০ সেপ্টেম্বর (হি.স.) : অনুমোদন ছাড়াই অনুপস্থিতির অভিযোগে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হলো উত্তর প্রদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত   দুই  স্কুল শিক্ষককে।জেলার প্রাথমিক শিক্ষা আধিকারিক মণীশ সিং জানিয়েছেন, ব্লক শিক্ষা আধিকারিকের পরিদর্শন চলাকালীন ঘন ঘন অনুপস্থিত থাকার অভিযোগের ভিত্তিতে চিলকাহার শিক্ষা অঞ্চলের একটি সরকারি স্কুলে কর্মরত সহকারী শিক্ষক অনুরাগ কুমারকে বরখাস্ত করা হয়েছে।  অনুরাগ কুমারকে স্থানান্তরিত করে পাঠানো হয়েছে নসরতপুর প্রাথমিক বিদ্যালয়ে।একই কারণে বরখাস্ত করা হয়েছে সারদিপুরের প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষক দীপক কুমার সিং-কে। বরখাস্তের পর দীপক কুমার সিংকে গুরগুজপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরিত করা হয়েছে।সমগ্র বিষয়টি খতিয়ে দেখতে তদন্তকারী আধিকারিক হিসাবে নিযুক্ত করা হয়েছে মুরালিছপরার   ব্লক শিক্ষা আধিকারিক দুর্গা প্রসাদ সিংকে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top