News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত নিজস্ব টেক্সটাইল শিল্পকে বিশ্ব বাজারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে : প্রধানমন্ত্রী
Image

ভারত নিজস্ব টেক্সটাইল শিল্পকে বিশ্ব বাজারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে : প্রধানমন্ত্রী

ওয়ার্ধা, ২০ সেপ্টেম্বর (হি.স.): ভারত এখন নিজস্ব টেক্সটাইল শিল্পকে বিশ্ব বাজারে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারতের টেক্সটাইল সেক্টরের হাজার বছরের পুরনো গৌরব পুনরুদ্ধার করাই দেশের লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার মহারাষ্ট্রের ওয়ার্ধায় জাতীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই সংক্রান্ত এক প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। প্রকল্পের লাভার্থীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। তাঁদের শংসাপত্রও দিলেন তিনি।এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী অস্পৃশ্যতার বিরুদ্ধে অভিযান শুরু করেছিলেন। বিশ্বকর্মা যোজনার এক বছর পূর্ণ হওয়ার এই উদযাপন আমাদের বিকশিত ভারতের সংকল্পে নতুন শক্তি যোগাবে, আমি এই উপলক্ষে বিশ্বকর্মা যোজনার সঙ্গে যুক্ত সবাইকে, সারা দেশে সমস্ত সুবিধাভোগীদের অভিনন্দন জানাই।ওয়ার্ধায় জাতীয় প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “এখনও পর্যন্ত ৬.৫ লক্ষেরও বেশি বিশ্বকর্মা বন্ধুকে আধুনিক যন্ত্রপাতিও দেওয়া হয়েছে। এতে তাদের পণ্যের গুণগত মান উন্নত হয়েছে। তাদের উৎপাদনশীলতা বেড়েছে। শুধুমাত্র এই নয়, প্রত্যেক সুবিধাভোগীকে ১৫ হাজার টাকার একটি ই-ভাউচার দেওয়া হচ্ছে, তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হচ্ছে, আমি খুশি যে এক বছরের মধ্যে এই যোজনা এত জনপ্রিয় ও সফল হয়েছে।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top