News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির শান্তি বনে দুর্ঘটনার কবলে গাড়ি, ৪ পড়ুয়া-সহ ৫ জন গুরুতর আহত
Image

দিল্লির শান্তি বনে দুর্ঘটনার কবলে গাড়ি, ৪ পড়ুয়া-সহ ৫ জন গুরুতর আহত

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): দিল্লির শান্তি বন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। তবে, ৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪ জন দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। আহতদের মধ্যে একজনের জন্মদিন ছিল, তাঁরা গুরুগ্রাম থেকে ফিরছিলেন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিল্লির শান্তি বন এলাকায় গাড়ি দুর্ঘটনায় দিল্লি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী-সহ ৫ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের জন্মদিন ছিল, জন্মদিন উদযাপন করার পর গুরুগ্রাম থেকে তাঁরা ফিরছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চালক নিজের মোবাইল ফোনে একটি গান পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top