News Flash

  • Home
  • দিনের খবর
  • বিহারের নওয়াদায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, উদ্বেগ প্রকাশ মায়াবতীর

বিহারের নওয়াদায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা, উদ্বেগ প্রকাশ মায়াবতীর

পাটনা, ১৯ সেপ্টেম্বর (হি.স.): বিহারের নওয়াদা জেলায় ২০-২৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বুধবার রাতে মুফাস্সিল থানার অধীনে কৃষ্ণননগর এলাকায় ২০-২৫টি বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা, আগুনের লেলিহান শিখায় বাড়িগুলি পুড়ে গিয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। এসডিপিও, সদর (নওয়াদা) সুনীল কুমার বলেছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে জমি সংক্রান্ত বিবাদের কারণে এই ঘটনা। এই ঘটনায় কেউ হতাহত হননি।বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিহারের নওয়াদায় দরিদ্র দলিতদের বহু ঘর-বাড়ি পুড়িয়ে দেওয়া ও তাঁদের জীবন ধ্বংস করার ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগের। সরকারের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দেওয়া।”

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top