News Flash

  • Home
  • খেলা
  • পূর্ণেন্দু স্মৃতি ফুটবলে জয় পেল অমর বন্ধু 
Image

পূর্ণেন্দু স্মৃতি ফুটবলে জয় পেল অমর বন্ধু 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। সাব্রুমের বিন্দাস বয়েজ আয়োজিত পূর্ণেন্দু শহীদ নকআউট ফুটবল টুর্নামেন্টের সি গ্রুপের প্রথম ম্যাচে বুধবার অংশ নেয় উদয়পুরের অমর বন্ধু এবং কিল্লার তুইপ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি। সাবরুম দ্বাদশ শ্রেণীর স্কুল মাঠে আয়োজিত দিনের এই ম্যাচে লড়াইটা ছিল বেশ হাড্ডাহাড্ডি। আর হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত দেখালো অমর বন্ধু। নির্ধারিত সময়ের খেলায় অমর বন্ধু ২ -১ গোলের ব্যবধানে পরাজিত করে কিল্লাকে। দুই দলের লড়াই শুরু হওয়ার মাত্র ৮ মিনিটের মাথায় জিতেন রিয়াং প্রথম গোল করে এগিয়ে দেয় অমর বন্ধুকে। যদিও জিতেনের দেওয়া গোলটি বেশি সময় ধরে রাখতে পারেনি অমর বন্ধু। প্রতি আক্রমণ এনে কিল্লা মাত্র চার মিনিটের ব্যবধানে সমতায় আনে ম্যাচ। থান্দাল জমাতিয়ার দেওয়া বলে ম্যাচে অনেকটা ঘুরে দাঁড়ায় কিল্লা। প্রথমার্ধের অবশিষ্ট সময়ে দুই দলের ফুটবলাররা একাধিক গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে। বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে প্রথম থেকেই অনেকটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে শুরু করে অমর বন্ধুর ফুটবলাররা। আর তাদের এই মনোভাবের সফলতা আসে দ্বিতীয়ার্ধের ১৪ মিনিটে। তাও আবার জিতেনের দেওয়া গোলে। জিতেনের জোড়া গোলে দ্বিতীয়ার্ধের শুরুতেই অমর বন্ধু এগিয়ে থাকার পর অবশিষ্ট সময়ে নতুন করে আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত দিনের ম্যাচে পরাজয়ের তকমা নিয়েই মাঠ ছাড়তে বাধ্য হলো কিল্লা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top