News Flash

Image

অভিষেকের আর্জি আন্দোলনকারীদের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি.স.): আন্দোলনের ৪০তম দিনে জুনিয়র ডাক্তারদের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্য সরকার সব দাবিপূরণ করেছে। এবার কাজে ফিরুন। এ কথা জানিয়ে তিনি লিখেছেন, প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেছেন তিনি। তাঁদের সমস্ত দাবি যুক্তিপূর্ণ বলেও মনে করেছেন অভিষেক। কিন্তু এবার আমজনতার কথা ভেবে কাজে যোগ দিন ডাক্তাররা।

ইতিমধ্যে রাজ্যও যে প্রতিটি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করতে একাধিক কাজ শুরু করেছে তাও উল্লেখ করেছেন অভিষেক।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের রেকর্ডের কথাও মনে করিয়েছেন ডায়মন্ড হারবারের বিধায়ক। অভিষেকের কথায়, “গত ১০ বছরে সিবিআইয়ের রেকর্ডই বলছে, তাঁরা একটিও তদন্তর নিষ্পত্তি করতে পারেনি। যার অর্থ ন্যায় বিচার দিতে দেরি করা মানে তা অস্বীকার করা।’ এরপরই আর জি কর মামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top