News Flash

  • Home
  • দিনের খবর
  • জমির বিনিময়ে চাকরি মামলায় লালু-সহ অনেককেই সমন আদালতের, ৭ অক্টোবর হাজিরার নির্দেশ
Image

জমির বিনিময়ে চাকরি মামলায় লালু-সহ অনেককেই সমন আদালতের, ৭ অক্টোবর হাজিরার নির্দেশ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.) : জমির বিনিমিয়ে রেলে চাকরি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে সমন পাঠালো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। লালু ছাড়াও তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অখিলেশ্বর সিং, হাজারী প্রসাদ রাই, সঞ্জয় রাই, ধর্মেন্দ্র সিং, কিরণ দেবীকে সমন পাঠিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ৭ অক্টোবর তাঁদের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই মামলায় এই প্রথমবার তেজপ্রতাপ যাদবকে সমন পাঠিয়েছে আদালত।   রাউস অ্যাভিনিউ আদালত অখিলেশ্বর সিং এবং তাঁর স্ত্রী কিরণ দেবীকে সমন পাঠিয়েছে। বুধবার আদালত আরও বলেছে, তেজ প্রতাপ যাদবের জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। তিনি এ কে ইনফোসিস লিমিটেডের পরিচালকও ছিলেন। তাই তাঁকেও তলব করা হয়েছে। সবাইকে আগামী ৭ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৬ আগস্ট ১১ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে। তাঁদের মধ্যে চারজন মারা গিয়েছেন।

Releated Posts

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top