News Flash

  • Home
  • দিনের খবর
  • জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি, অব্যাহত অবস্থান বিক্ষোভ কর্মসূচি
Image

জুনিয়র চিকিৎসকদের আন্দোলন জারি, অব্যাহত অবস্থান বিক্ষোভ কর্মসূচি

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (হি. স.): আর জি কর-কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের একটানা আন্দোলন বুধবার ৩৯ দিনে পড়েছে। উল্লেখ্য, গতকাল দেশের শীর্ষ আদালতে আর জি কর মামলার  শুনানি ছিল। এর পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ স্থির করতে জেনারেল বডি-র বৈঠক ডাকা হয়। রাতভর চলে তাদের পরিস্থিতি পর্যালোচনা। জিবি বৈঠকের পরের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবারও স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ ও আন্দোলন চলবে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে জানানো হয়েছে, যতদিন না তাদের সব দাবি রাজ্য সরকারের তরফেও পূরণ করা হচ্ছে ততদিন এই  আন্দোলন চলবে। জুনিয়র ডাক্তাররা স্পষ্টভাবে জানিয়েছেন – আলোচনার পথ খোলা রয়েছে। দ্রুত সমাধান চান তাঁরা। আরও বলেন, সুপ্রিম কোর্টের শুনানি থেকেই বোঝা গিয়েছে তাদের দাবি কতটা ন্যায়সঙ্গত।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top