News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু ও কাশ্মীরে প্রথম দফার ভোটগ্রহণ শুরু, উপত্যকায় আঁটোসাঁটো সুরক্ষা
Image

জম্মু ও কাশ্মীরে প্রথম দফার ভোটগ্রহণ শুরু, উপত্যকায় আঁটোসাঁটো সুরক্ষা

শ্রীনগর, ১৮ সেপ্টেম্বর (হি.স.): প্রায় এক দশক পরে বুধবার জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। জম্মু ও কাশ্মীরের ৯০টি বিধানসভা আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ২৪টি আসনে (কাশ্মীরে ১৬টি এবং ৮টি জম্মুতে) ভোটগ্রহণ শুরু হয়েছে। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি, বিজেপি, কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রার্থীর সংখ্যা ৯০৯ জন। প্রথম পর্বের নির্বাচনে দক্ষিণ কাশ্মীরের চার জেলা— পুলওয়ামা, কুলগাম, অনন্তনাগ ও শোপিয়ানের ১৬টি এবং জম্মুর চন্দ্রভাগা উপত্যকার জেলা— ডোডা, কিস্তওয়ার ও রামবানের আটটি বিধানসভা আসনে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বুথের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে।প্রসঙ্গত, আগামী ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোট হবে এবং ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে জম্মু ও কাশ্মীরে। গণনা আগামী ৮ অক্টোবর। ভোটগ্রহণ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। সতর্ক রয়েছে পুলিশ ও প্রশাসন। উল্লেখ্য, ২০১৯ সালের আগস্ট মাসে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর এই প্রথম ভোট হচ্ছে জম্মু ও কাশ্মীরে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top