News Flash

  • Home
  • দিনের খবর
  • ১০ হাজার কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে
Image

১০ হাজার কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে

বাঁকুড়া, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সোমবার ১০ হাজার কিউসেক জল ছাড়া হল মুকুটমণিপুর জলাধার থেকে। টানা বৃষ্টির জেরেই জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে কংসাবতীর নিম্ন অববাহিকা বানভাসি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

বেলা ১১টা নাগাদ কংসাবতী জলাধার থেকে দশ হাজার কিউসেক জল ছাড়া হয়। বৃষ্টির পরিমাণ দেখেই দফায় দফায় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে, এমনটাই জানিয়েছেন মুকুটমণিপুর জলাধার কর্তৃপক্ষ।

কংসাবতী সেচ দফতরের অধীনে মুকুটমণিপুর জলাধারে জল ধারণ ক্ষমতা ৪৩৪ ফুট। এর মধ্যে দু’দিনের টানা বর্ষণে ৪৩৩.৮০ ফুট উচ্চতায় জল রয়েছে জলাধারে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top