News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাস কয়েক ধরে বন্ধ সামাজিক ভাতা, অবিলম্বে ভাতা পুনরায় চালুর দাবি
Image

মাস কয়েক ধরে বন্ধ সামাজিক ভাতা, অবিলম্বে ভাতা পুনরায় চালুর দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর:
গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোরনগর রায়পাড়া এলাকার লোকজন সামাজিক ভাতা থেকে গত কয়েক মাস ধরে বঞ্চিত। তাতে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন ভাতা বঞ্চিত পরিবারের লোকজনরা।

গোলাঘাটি বিধানসভার অন্তর্গত যুগল কিশোর নগর রায়পাড়া এলাকার রায়ধন সরকার এবং হিরনবাসী সরকার  দীর্ঘদিন ধরে  বৃদ্ধ ভাতা পেতেন। তারা সেই ভাতার টাকা প্রতিমাসে ঔষধ কেনার কাজে লাগাতেন। কিন্তু গত চার মাস ধরে আচমকা কোন এক অজ্ঞাত কারণে তাদের বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে যায়।  তারা জম্পুইজলা আর ডি ব্লকে গিয়ে পুনরায় ভাতা চালু হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।  ব্লক থেকে তাদের আশ্বাস দেওয়া হয়েছিল তাদের ভাতা নাকি খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে।

কিন্তু ভাতা থেকে বঞ্চিত রয়েছেন রায়ধন সরকার এবং হিরনবাসী সরকার। পাশাপাশি হিরনবাসী সরকারের ৬৪ বছরের ছেলে  ঠাকুরধন সরকার গত এক বছর ধরে ক্যান্সার রোগে আক্রান্ত। তিনিও ভাতার জন্য একাধিকবার আবেদনপত্র জমা দিয়েছিলেন  তখন উনাকে আশ্বাস দেওয়া হয়েছিল যেহেতু উনি একজন ক্যান্সার আক্রান্ত রোগী তাই খুব শীঘ্রই উনাকে ভাতা প্রদান করা হবে। কিন্তু এখনো পর্যন্ত উনি ভাতা পাননি। তাই অবিলম্বে যেন তাদের বৃদ্ধ ভাতাগুলি পুনরায় চালু করা যায়, তার জন্য সংশ্লিষ্ট দপ্তরের নিকট দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top