News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রাক শৈশব বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাচক্র
Image

প্রাক শৈশব বিকাশ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাচক্র

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স.): মানব জীবনের প্রথম এক হাজার দিন প্রাক শৈশব বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মঙ্গলবার বিষয়টি নিয়ে রাজধানীর ইন্ডিয়া হ্যবিটাট সেন্টারে জাতীয় স্তরের আলোচনাচক্র হবে। দুটি জেলার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে নীতিনির্ধারক এবং বিশেষ মানুষদের সামনে।

আলোচনাচক্রের মূল উদ্যোক্তা ‘বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি’-র অন্যতম আধিকারিক সত্যগোপাল দে এই প্রতিবেদককে জানান, “প্রাক শৈশব বিকাশের সময় থেকেই শিশুদের মস্তিষ্কের বিকাশ, বুদ্ধির বিকাশের প্রথম পর্যায় শুরু হয়। অথচ বিষয়টি যথাযথ অভিজ্ঞতার অভাবে অবহেলিত হয়। আমরা নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী ‘ভান লিয়ার ফাউন্ডেশন’-এর সহযোগিতায় বিষয়টি নিয়ে কাজ করছি। দুটি ‘অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ ওড়িশার কোরাপুট এবং উত্তর প্রদেশের ফতেপুর জেলায় এই প্রকল্প গত দু’বছর ধরে রূপায়িত হচ্ছে। উভয় জেলায় বিভিন্ন স্তরে জেলা প্রশাসন স্বানীয় পঞ্চায়েত সাধারণ মানুষ পিতা মাতা এতে অংশ নিয়ে প্রশিক্ষিত হয়েছেন। সেই অভিজ্ঞতাই মাত্রা পাবে মূল আলোচনাচক্রে।”

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top