News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত, সুবিচারের দাবিতে অনড়
Image

স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত, সুবিচারের দাবিতে অনড়

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি.স.): সুবিচারের দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সোমবার সপ্তম দিনে পড়লো জুনিয়র ডাক্তারদের অবস্থান-বিক্ষোভ। বৃষ্টি মাথায় নিয়েই নিজেদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। পাঁচ দফা দাবিকে সামনে রেখেই চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ।সোমবার সপ্তম দিনেও অব্যাহত স্বাস্থ্যভবনের সামনে এই আন্দোলন৷ বৃষ্টি মাথায় নিয়েও নিজেদের দাবিতে অনড় আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। গত মঙ্গলবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর স্বাস্থ্যভবন অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তারপরই সেখানে অবস্থানে বসেন তাঁরা৷ সেদিন থেকে জুনিয়র ডাক্তাররা মূলত পাঁচটি দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন৷ এর মধ্যে রয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ-সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা-সহ স্বাস্থ্যভবনের একাধিক আধিকারিকের পদত্যাগের পাশাপাশি অন্যান্য দাবি।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top