কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): প্রশিক্ষণপ্রাপ্তদের দিতে হবে অগ্রাধিকার| ৱুধবার টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) মামলায়
এমনটাই রায় দিল কলকাতা হাইকোর্ট| নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দিতে হবে, এমনটা জানিয়ে বিচারপতি সিএস কারনান জানিয়েছেন, দ্রুত ফলপ্রকাশ করে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক| একাধিক জটিলতার কারণে ২০১৫-র অক্টোবরে নেওয়া টেট পরীক্ষার ফল এখনও প্রকাশ করা হয়নি|
কেন্দ্রের কাছে রাজ্য সরকার আবেদন করেছিল, প্রশিক্ষণহীনদের টেট পরীক্ষায় বসতে দেওয়া হোক| এই কারণে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত রাজ্য সরকারকে ছাড় দেয় কেন্দ্র| কিন্তু, মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও ফলপ্রকাশ না হওয়ায় হাইকোর্টে মামলা করেন প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা| প্রশিক্ষণহীনদের নিয়োগ বাতিলের আর্জি জানান তাঁরা| শুনানি শুরু হওয়ার পরই পরীক্ষার ফলপ্রকাশে স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট| ৱুধবার টেট মামলায় রায় দিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিএস কারনান নির্দেশ দিয়েছেন, টেট পরীক্ষার দ্রুত ফলপ্রকাশ করে অবিলম্বে শিক্ষক নিয়োগ করতে হবে| শূন্যপদগুলিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে|
প্রশিক্ষণপ্রাপ্তদের দিতে হবে অগ্রাধিকার, টেট মামলায় রায় কলকাতা হাইকোর্টের
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















