News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্বকর্মা পূজোর আগে চরম ব্যস্ততা মূর্তি পাড়াগুলোতে
Image

বিশ্বকর্মা পূজোর আগে চরম ব্যস্ততা মূর্তি পাড়াগুলোতে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোরগোড়ায় বিশ্বকর্মা পূজো। পূজোর আগে চরম ব্যস্ততা মূর্তি পাড়াগুলোতে। পূজোকে ঘিরে ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামে দেখা গেলো মৃৎ শিল্পীদের মধ্যে ব্যাস্ততা। আর মাত্র দুই দিন বাকি। তার পরই হিন্দুদের বাড়ীঘর এবং কলকারখানা ও বিভিন্ন অফিসে অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজো। 

হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রতিবছরই ভাদ্র মাসের শেষান্তে অনুষ্ঠিত হয় এই পূজো। হাতে সময় আর খুব একটা নেই। ইংরেজী মাসের আগামী ১৭ই সেপ্টেম্বর এবছর অনুষ্ঠিত হবে বিশ্বকর্মা পূজো। দেবশিল্পীর আরাধনাকে ঘিরে পূজো উদ্যোক্তা থেকে মূর্তি নির্মাতাদের মধ্যে চলছে ব্যাস্ততার ধুম। রাজ্যের ঊনকোটি জেলার ফটিকরায় রাজনগর গ্রামের মৃৎ শিল্পীদের মধ্যেও দেখাগেলো বিশ্বকর্মার মূর্তী নির্মানে চরম ব্যস্ততা। পূজোর দিন ঘনিয়ে আসতেই দিন-রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। 

এলাকার মৃৎ শিল্পী বাবলু রুদ্রপাল জানিয়েছেন, বিশ্বকর্মা পূজোকে নজরে রেখে বিগত তিনমাস ধরে চলে আসছে মূর্তির নির্মান কাজ। এবছর প্রায় ষাট থেকে সত্তরটি মূর্তী তৈরী করছেন তারা। মৃৎশিল্পী জানান, মূর্তী নির্মানের মাটি থেকে শুরুকরে অন্যান্য সমস্ত সামগ্রী তাদের কিনে আনতে হয় বাইরের বাজার থেকে। আর বাজারে দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধিতে লাভের হার নেই আগের মতো। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top