News Flash

  • Home
  • দিনের খবর
  • চোখের জলে বিদায় সীতারাম ইয়েচুরি, প্রয়াত বাম নেতার দেহদান দিল্লির এইমস-এ
Image

চোখের জলে বিদায় সীতারাম ইয়েচুরি, প্রয়াত বাম নেতার দেহদান দিল্লির এইমস-এ

নয়াদিল্লি, ১৪ সোপ্টেম্বর (হি.স.): গত বৃহস্পতিবার দুপুরে দীর্ঘ ২৫ দিনের যুদ্ধ শেষে প্রয়াত হন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে গত ১৯ আগস্ট থেকে চিকিৎসাধীন ছিলেন সীতারাম। শনিবার দিল্লির এইমস-এ সীতারামের শেষ ইচ্ছা অনুসারে দেহদান করা হয়েছে।শনিবার দিল্লিতে দলীয় কার্যালয়ে সীতারাম ইয়েচুরিকে শেষশ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লি এইমস-এ। সেখানেই প্রবীণ নেতার দেহ দান করা হয়। শনিবার নয়াদিল্লির গোল মার্কেটে সিপিএম কেন্দ্রীয় কমিটির দফতর একে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয় প্রয়াত নেতার দেহ। বিকেল পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দেহ রাখা থাকে সেখানেই। তার পর এইমসে দেহদান করা হয়।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top