News Flash

  • Home
  • দেশ
  • পিছু ছাড়ছেই না বৃষ্টি, দেশজুড়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বর্ষণ
Image

পিছু ছাড়ছেই না বৃষ্টি, দেশজুড়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বর্ষণ

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির দুর্যোগ চলছেই, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (অইএমডি)। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে ঝাড়খণ্ডে হতে পারে মাঝারি বর্ষণ। ১৫ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে মাঝারি এবং ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মাঝারি বৃষ্টি হতে পারে।এরপর ১৬ তারিখ ছত্তিশগড়, ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মাঝারি বৃষ্টিপাত হবে। ১৭ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মাঝারি বৃষ্টি প্রত্যাশিত।  ১৮ তারিখ উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ এবং ১৯ সেপ্টেম্বর শুধু মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top