নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স.): দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির দুর্যোগ চলছেই, আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (অইএমডি)। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওডিশায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে ঝাড়খণ্ডে হতে পারে মাঝারি বর্ষণ। ১৫ সেপ্টেম্বর ঝাড়খণ্ডে মাঝারি এবং ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, বিহার, অরুণাচল প্রদেশ, অসম ও মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মাঝারি বৃষ্টি হতে পারে।এরপর ১৬ তারিখ ছত্তিশগড়, ওডিশা, ঝাড়খণ্ড, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মাঝারি বৃষ্টিপাত হবে। ১৭ সেপ্টেম্বর পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, ছত্তিশগড়, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। ১৮ তারিখ উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ এবং ১৯ সেপ্টেম্বর শুধু মধ্যপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পিছু ছাড়ছেই না বৃষ্টি, দেশজুড়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বর্ষণ
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















