News Flash

  • Home
  • Uncategorized
  • সার্কাসে অভিনয় করতে নারাজ পরিণীতি, সমস্যায় পরিচালক
Image

সার্কাসে অভিনয় করতে নারাজ পরিণীতি, সমস্যায় পরিচালক

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (হি.স.) : ফের সমস্যায় বস্কো মার্টিসের আপকামিং ছবি সার্কাস| কঙ্গনা রানাওয়াতের পর ছবিতে parineeti-chopra-88-dঅভিনয় করবেন না বলে জানিয়ে দিলেন পরিণীতি চোপড়া| শোনা গেছে, সম্পূর্ণ স্ক্রিপ্ট দিয়ে পরিণীতিকে ছবির অফার দেওয়া হয়নি| এছাড়া, ছবিতে সই করার পর তবেই ছবির কথা ঘোষণা করেন তিনি| কিন্তু, এক্ষেত্রে সই করার আগেই ছবি সম্পর্কে ঘোষণা করে দেওয়া হয়েছে| এই সব কারণের জন্যই ছবিতে নাকচ করে দিয়েছেন পরিণীতি| তবে ছবির জন্য পরিণীতি নাকচ করে দেওয়ায় সমস্যায় পড়েছে পরিচালক ও প্রযোজক| এবার ছবির নতুন নায়িকার খোঁজ চালাচ্ছেন তাঁরা| এই ছবির মাধ্যমেই পরিচালনায় আত্মপ্রকাশ করছেন বস্কো মার্টিস| এটি একটি মিউজ়িকাল ড্রামা| ছবিতে বাবা ও মেয়ের মধ্যে স্নেহের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে| সার্কাসের প্রতি ভালোবাসাও তুলে ধরা হয়েছে| মেয়ের ভূমিকায় অভিনয় করার কথা ছিল পরিণীতির| বাবার ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টিকে| সার্কাসের মধ্যেই একজন জোকারের সঙ্গে পরিচয় হবে মেয়ের| সেই জোকার হলেন সুরজ পাঞ্চোলি| সেখান থেকেই শুরু হবে তাঁদের প্রেম|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top