News Flash

  • Home
  • দিনের খবর
  • অলচিকি ভাষায় মুখ্যমন্ত্রীর করম পুজোয় শুভেচ্ছা ও অভিনন্দন
Image

অলচিকি ভাষায় মুখ্যমন্ত্রীর করম পুজোয় শুভেচ্ছা ও অভিনন্দন

 কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স. ) : নিম্নচাপের দরুণ বৃষ্টি বিঘ্নিত পরিবেশে এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে করম পুজোর খবর এসে পৌঁছেছে। বিশেষ করে জঙ্গলমহলে। আদিবাসী সম্প্রদায়ের বিশেষ এই উৎসব তথা পূজো উপলক্ষে আয়োজন করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাতে পালিত হচ্ছে। তপন কেন্দ্রের বিধায়ক বুধরাই টুডু এ প্রসঙ্গে জানান, চিরাচরিত প্রথা মেনেই হচ্ছে কযষরম পূজো। এ রাজ্যের সমস্ত জেলায় রয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। মানভূম অঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম ছাড়াও বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাদের বিভিন্ন সম্প্রদায়ের বসবাস। উত্তরবঙ্গের দুই দিনাজপুর সহ ডুয়ার্স এবং তরাই অঞ্চলেও রয়েছেন আদিবাসীরা। জঙ্গল লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরেই মহা ধুমধামের সঙ্গে এই করম পূজো হয়ে থাকে। রাজ্য সরকারের তরফেও শনিবার এই উপলক্ষে সবেতন ও পূর্ণ দিবস ছুটি ঘোষণা করার ফলে উৎসাহী আদিবাসীরা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলচিকি ভাষাতে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এক ট্যুইট বার্তায় “সকলকে জানাই করম পূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ” বাংলা ভাষায়  এই বক্তব্য পোস্ট করেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত / রাকেশ

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top