News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে নিয়োগ পরীক্ষা  সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার করিমগঞ্জ শহরের রাস্তার পাশের অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ

করিমগঞ্জে নিয়োগ পরীক্ষা  সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার করিমগঞ্জ শহরের রাস্তার পাশের অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ

করিমগঞ্জ (অসম) ১৩ সেপ্টেম্বর (হি.স.)  : আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা এডিআার পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর চক্রের চক্র আধিকারিক করিমগঞ্জ শহরের ছন্তর বাজার ও পিডব্লউডি বাজার সহ পরীক্ষা কেন্দ্রগুলিতে আসা যাওয়ার রাস্তার পাশের অস্থায়ী বাজারগুলি ওইদিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে রবিবার সকাল ৪ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই এলাকার রাস্তার পাশের অস্থায়ী বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জের জেলা আয়ুক্ত ইতিমধ্যে জেলার পাঁচটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ।

Releated Posts

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026

সিকিমের গ্যালশিংয়ে ভারী বৃষ্টিতে ভূমিধস, ১২৮ জনকে সরানো হল

গ্যাংটক, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারী বৃষ্টির জেরে সিকিমের গ্যালশিং জেলায় ভূমিধসের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সিংলিটাম ও রিম্বি…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top