করিমগঞ্জ (অসম) ১৩ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৫ সেপ্টেম্বর, রবিবার করিমগঞ্জ শহরে অনুষ্ঠিত আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন বা এডিআার পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে করিমগঞ্জ সদর চক্রের চক্র আধিকারিক করিমগঞ্জ শহরের ছন্তর বাজার ও পিডব্লউডি বাজার সহ পরীক্ষা কেন্দ্রগুলিতে আসা যাওয়ার রাস্তার পাশের অস্থায়ী বাজারগুলি ওইদিন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। নির্দেশে রবিবার সকাল ৪ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ওই এলাকার রাস্তার পাশের অস্থায়ী বাজার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জের জেলা আয়ুক্ত ইতিমধ্যে জেলার পাঁচটি রাজস্ব চক্রের চক্র আধিকারিকদের পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে আসা যাওয়া সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট পুলিশ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন ।
করিমগঞ্জে নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে রবিবার করিমগঞ্জ শহরের রাস্তার পাশের অস্থায়ী দোকান না বসাতে নির্দেশ
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















