News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দাবিতে পুনরায় পথ অবরোধে ছাত্রছাত্রীরা
Image

পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দাবিতে পুনরায় পথ অবরোধে ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: ফের পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার দাবিতে পথ অবরোধ করল কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীরা। এদিন রাজধানী আগরতলা শহরের অবলা চৌমুহনীতে পথ অবরোধ করল কলেজের অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা। এ ধরনের ফলাফলকে অবিশ্বাস্য বলে তারা আখ্যায়িত করেছে।

কলেজের প্রথম সেমিস্টারের সব ছাত্র-ছাত্রী ফেল হওয়ার কারণে আজ পুনরায় আগরতলা অবলা চৌমুহনি এলাকায় রাস্তা অবরোধ করেন ছাত্র-ছাত্রীরা। এর পেছনে কর্তৃপক্ষের কোন ধরনের দূরভিসন্ধি কাজ করছে বলে ছাত্র-ছাত্রীদের একাংশের অভিযোগ। সেমিস্টারে একজন ছাত্র-ছাত্রীও পাস করতে পারেনি তা কেউ বিশ্বাস করবে না বলে তারা স্পষ্ট অভিমত ব্যক্তিত্ব করেছে।

এই ফলাফল বাতিল করে প্রত্যেককে পাস করিয়ে দেওয়ার দাবিতে এদিন অবলা চৌমুহনীতে তারা পথ অবরোধে শামিল হয়। রাজধানী শহরে পথ অবরোধের ফলে তীব্র যানজট দেখা দেয়। অবরোধের খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত সেখানে ছুটে যান। অবরোধকারীদের সঙ্গে তারা আলোচনা করে অবরোধ প্রত্যাহার করানোর চেষ্টা করেন। দীর্ঘ সময় অবরোধের পর পরবর্তীতে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top