News Flash

  • Home
  • প্রধান খবর
  • নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে বাইক, দুর্ঘটনায় মৃত্যু দুই আরোহীর
Image

নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে বাইক, দুর্ঘটনায় মৃত্যু দুই আরোহীর

বর্ধমান, ১২ সেপ্টেম্বর (হি.স.): পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে বৃহস্পতিবার ভোররাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দু’জন বাইক আরোহী যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে আউশ গ্রামের সুয়াতা মোড় সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার সকালে দুই যুবকের দেহ ধান জমিতে জলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। দুটি দেহই মাটিতে মুখ গুঁজে পড়ে ছিল। পাশেই পড়ে ছিল দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও।ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করেছে। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয়দের অনুমান, ওই দুই যুবক বাইকে চড়ে গুসকরা মানকর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। সেই সময় সুয়াতার কাছে নিয়ন্ত্রণে হারিয়ে বাইক নিয়ে ধান জমিতে জলের মধ্যে উল্টে পড়ে তাঁরা। মত্ত অবস্থায় থাকায় সেখান থেকে উঠতে না পাড়ায় দুজনেরই মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা অনুমান করছে। পুলিশ জানিয়েছে, দেহ দুটিকে উদ্ধার করা হয়েছে। আপাতত তাঁদের নাম পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে।  

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top