News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল মাঠের ভিআইপি বক্সে গভর্নিং বডির মেম্বারদের হম্বিতম্বি
Image

ফুটবল মাঠের ভিআইপি বক্সে গভর্নিং বডির মেম্বারদের হম্বিতম্বি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। উমাকান্ত ময়দানে ভি আই পি বক্স তৈরি করা হয়েছে ভিআইপিদের বসার জন্য। নির্দিষ্ট দিনে ভিআইপি-রা আসেন ঠিকই এই জায়গায়।তবে এর পরদিন থেকেই এই ভি আই পি বক্স হয়ে যায় রীতিমতো পিকনিকের আড্ডাখানা। যদিও এবছর টি এফ এ-র তরফে নিয়ম করা হয়েছে এই ভিআইপি বক্সে গভর্নিং বডির মেম্বাররা বসবেন। ভালো সিধান্ত। তবে এই সিদ্ধান্তটা অনেকের কাছেই রীতিমতো পিকনিকের নতুন আমেজের স্থান বনে গেল। জায়গাটা টি এফ এর লিগ কমিটির তরফে গভর্নিং বডির মেম্বারদের সুবিধে করার জন্য করা হলেও বিষয়টাকে আদতে সঠিকভাবে বুঝতে পারেন না অনেকেই। এমন কয়েকজন গভর্নিং বডির মেম্বার রয়েছেন যাঁরা কোনও নিয়ম কানুনই জানেন না লিগ রুলসের। তাদের কাছে ভিআইপি বক্সে বসে লাল চায়ে চুমুক ও বাদাম খাওয়াটাই আসল কাজ। নিয়ম দিয়ে কি হবে তাঁদের। মাঠে ফুটবল চলে নিজস্ব ছন্দে আর এই সব হম্বি তম্বি গভর্নিং বডির মেম্বাররা থাকেন নিজস্ব ছন্দেই। এদের জন্যই কি টি এফ এর প্রথম ডিভিশনের লিগ কমিটি ভিআইপি বক্সে বসার সুযোগ করে দিয়েছিলো। এর কোনও উত্তর আছে কি লিগ কমিটির চেয়ারম্যান, সচিবের কাছে। একই ভাবে এর উত্তর কি আছে টি এফ এর সচিব, সভাপতি অথবা যুগ্ম সচিবের কাছে। এর জন্যই কি ভিআইপি বক্স, কি বলেন পাঠকরা।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top