News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজৌরিতে অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী; নিহত দুই জঙ্গি, আগ্নেয়াস্ত্র উদ্ধার
Image

রাজৌরিতে অনুপ্রবেশ রুখে দিল সেনাবাহিনী; নিহত দুই জঙ্গি, আগ্নেয়াস্ত্র উদ্ধার

জম্মু, ৯ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে ফের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল সেনাবাহিনী। সোমবার রাজৌরি জেলার নৌশেরা সেক্টরের লাম এলাকায় অনুপ্রবেশের সময় দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।বেশ কিছু জঙ্গি নৌশেরা সেক্টরে সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা করছে, এমন তথ্য গোয়েন্দা মারফত আগেই পেয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এই তথ্যের তথ্যের ভিত্তিতে গত ৮ ও ৯ সেপ্টেম্বর মধ্যরাতে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান শুরু করে। এই অভিযানেই খতম হয় দুই জঙ্গি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, গত লোকসভা নির্বাচনে উপত্যকার বিপুল সংখ্যক মানুষ ভোটে অংশ নিয়েছিল। যার ফলে আশঙ্কিত হয়ে উঠেছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি। সেই কারণেই এবার বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই, অশান্তি পাকাতে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা।

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top