News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরএসএস সম্পর্কে জানতে হলে রাহুল গান্ধীকে অনেকবার জন্ম নিতে হবে : গিরিরাজ সিং
Image

আরএসএস সম্পর্কে জানতে হলে রাহুল গান্ধীকে অনেকবার জন্ম নিতে হবে : গিরিরাজ সিং

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি বলেছেন, আরএসএস সম্পর্কে জানতে হলে রাহুল গান্ধীকে অনেকবার জন্ম নিতে হবে। উল্লেখ্য, আমেরিকার টেক্সাসে একটি আলোচনা চক্রে রাহুল গান্ধী আরএসএস সম্পর্কে বলেন, “আরএসএস বিশ্বাস করে ভারত একটি ধারণা এবং আমরা বিশ্বাস করি ভারত একটি বহুবিধ ধারণা। আমরা বিশ্বাস করি, জাতি, ভাষা, ধর্ম, ঐতিহ্য অথবা ইতিহাস নির্বিশেষে প্রত্যেককে অংশগ্রহণের অনুমতি দেওয়া উচিত, স্বপ্ন দেখার অনুমতি দেওয়া উচিত এবং স্থান দেওয়া উচিত।”রাহুলের এই মন্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সোমবার বলেছেন,”তাঁর ঠাকুমার কাছে গিয়ে আরএসএস-এর ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করার কোনও প্রযুক্তি থাকলে, গিয়ে জিজ্ঞাসা করুন অথবা ইতিহাসের পাতায় দেখুন। আরএসএস সম্পর্কে জানতে হল রাহুল গান্ধীকে অনেক জন্ম নিতে হবে। দেশদ্রোহীরা আরএসএস-কে চিনতে পারে না, যারা বিদেশে গিয়ে দেশকে বদনাম করে তাঁরা আরএসএস-কে চিনতে পারবে না। মনে হচ্ছে, রাহুল গান্ধী শুধুমাত্র দেশকে অপমান করতেই বিদেশে যান। এই জন্মে আরএসএস-কে বুঝতে পারবেন না রাহুল গান্ধী। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধ থেকে জন্ম আরএসএস-এর।”

Releated Posts

ব্যাংকিং খাত নিয়ে শীঘ্রই গঠন হবে উচ্চপর্যায়ের কমিটি: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভারতের ব্যাংকিং খাতকে ২০৪৭ সালের মধ্যে দেশকে উন্নত অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে আরও কার্যকরভাবে…

ByByNews Desk Aug 17, 2026

(Update) অশোকধাম মন্দিরে ভয়াবহ পদপিষ্ট, মৃত ৭; আহত ১৩-এর বেশি, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার বিখ্যাত অশোকধাম মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ…

ByByNews Desk Aug 17, 2026

‘ছাত্রদের বছর চুরি হচ্ছে’, ইউজিসি-নেট পুনঃপরীক্ষা নিয়ে এনটিএ-কে নিশানা রাহুলের

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ভুল প্রশ্নপত্রের কারণে ইউজিসি-নেট-এর তিনটি বিষয়ে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন…

ByByNews Desk Aug 17, 2026

(update) অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু, আহত ১২-এর বেশি

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম মন্দিরের বাইরে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top