News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুতের দপ্তরের গাফিলতির অভিযোগে পথ অবরোধ করে কর্মবিরতির ডাক দিল কর্মীরা
Image

বিদ্যুতের দপ্তরের গাফিলতির অভিযোগে পথ অবরোধ করে কর্মবিরতির ডাক দিল কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৮ সেপ্টেম্বর: বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার কারণে মার খাচ্ছে বিদ্যুৎ কর্মীরা। একদিকে দপ্তরের কর্মী স্বল্পতা অন্যদিকে দপ্তরের আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলেছে খোদ বিদ্যুৎ কর্মীরা দিনের পর দিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লাঞ্ছিত। এমনকি আক্রান্ত হতে হচ্ছে জনগণের হাতে। বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকদের জানিয়ে বিদ্যুৎ দপ্তরের লাইন সারাইয়ের কর্মীরা নিরাপত্তা পাচ্ছে না বলে অভিযোগ।

গত শনিবার রাতে বিদ্যুৎ এর লাইন সারাই করতে গিয়ে বিলোনিয়া শংকর মঠ এলাকায় কয়েকজন অতি উৎসাহী জনগনের হাতে আক্রান্ত তিন বিদ্যুৎ কর্মী, এমনই অভিযোগ তুলে আজ সকালে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দিয়ে পথ অবরোধ করে বিলোনিয়া বিদ্যুৎ নিগমের কর্মীরা।  দোষীদের গ্ৰেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে অবরোধ করে বিলোনিয়া পুরাতন টাউন হল রোড। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।  সিনিয়র ম্যানেজারের আশ্বাসে অবশেষে রাস্তা অবরোধ মুক্ত করলেও, অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতির ডাক দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা।

তাদের অভিযোগ বিদ্যুৎ নিগমের অফিসে এসেও নাকি কিছু লোকজন নানা হুমকি এমনকি মারধর করেছে। বিদ্যুৎ কর্মীরা জানানোর পরেও কোন পদক্ষেপ নিচ্ছে না। এমনকি পুলিশ প্রশাসন তাদের সাহায্য করছে না বলে অভিযোগ রয়েছে। তারা নিরাপত্তা যতদিন পাচ্ছে না, ততদিন বিদ্যুৎ লাইনের সারাইয়ের কাজে যোগ দেবে না বলে জানিয়ে দেয় ক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা।

এছাড়া আজ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের  ১ নং ২ নং এবং ৩ নং ফিডারের বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজ সারাইয়ের কথা ছিল আসন্ন দুর্গাপূজায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য এবং দপ্তর থেকে আগাম ঘোষণা দেওয়া হয় সেই কাজটি ও আজ হয়নি। দপ্তরের কর্মীরা আরো অভিযোগ করেন অফিসে নেই শৌচাগার এবং জলের সুব্যবস্থা নেই। তারা যখন রাত্রে ডিউটি করেন তখন তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হয় কিন্তু দপ্তরকে অর্থাৎ দপ্তরের আধিকারিকদের জানানোর পরেও দীর্ঘদিন ধরে এর কোন সুব্যবস্থা করা হয়নি।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top