News Flash

  • Home
  • খেলা
  • শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ লাল বাহাদুর- জুয়েলস, ব্লাডমাউথ – ফ্রেন্ডস

শ্যামসুন্দর কোং চন্দ্র স্মৃতি লীগে আজ লাল বাহাদুর- জুয়েলস, ব্লাডমাউথ – ফ্রেন্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম ডিভিশন লীগ ফুটবলে আগামীকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের। ২৯ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ইতোমধ্যে টুর্নামেন্টের ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল টুর্নামেন্টের ১০ম দিনে বিকেল সাড়ে তিনটায় দিনের প্রথম খেলায় লাল বাহাদুর ব্যায়ামাগার এবং জুয়েলস অ্যাসোসিয়েশন পরস্পরের মুখোমুখি হবে। লাল বাহাদুর ব্যয়ামাগার এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। প্রথমটি ত্রিবেণী সংঘের সঙ্গে এক-এক গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয় ফ্রেন্ডস ইউনিয়নকে চার গোলে হারিয়ে। দুই ম্যাচের শেষে সংগৃহীত পয়েন্ট চার। এদিকে জুয়েলস এসোসিয়েশন এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে নিয়েছে। প্রথম ম্যাচে ন্যূনতম গোলে ব্লাড মাউথ এর কাছে এবং তৃতীয় ম্যাচে রামকৃষ্ণ ক্লাবের কাছে এক-দুই গোলে হেরে অনেকটা পিছিয়ে পড়েছে। মাঝে টাউন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল। সন্ধ্যা সোয়া ছয়টায় দিনের দ্বিতীয় ম্যাচে ব্লাড মাউথ ক্লাব খেলবে ফ্রেন্ডস ইউনিয়নের বিরুদ্ধে। ‌ ব্লাড মাউথ ক্লাবের পক্ষে এটি চতুর্থ ম্যাচ হবে। প্রথম দুটি ম্যাচে যথাক্রমে জুয়েলস অ্যাসোসিয়েশন কে নূন্যতম গোলে এবং ফরওয়ার্ড ক্লাবকে দুই গোলে হারিয়ে পরপর দুটি জয় পেলেও তৃতীয় ম্যাচে টাউন ক্লাবের কাছে তিন চার গোলে হেরে পয়েন্ট খোয়াতে হয়েছে। ফ্রেন্ডস ইউনিয়ন এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরে পয়েন্ট তালিকার একেবারে শেষ পর্যায়ে রয়েছে। প্রথম ম্যাচে টাউন ক্লাবের কাছে দুই গোলে, দ্বিতীয় ম্যাচে ত্রিবেণী সংঘের কাছে এক পাঁচ গোলে এবং তৃতীয় ম্যাচে লাল বাহাদুর ব্যায়ামাগারের কাছে চার গোলে পরাজয় স্বীকার করেছে। আগামীকাল লাল বাহাদুর – জুয়েলস; ব্লাড মাউথ – ফ্রেন্ডস ইউনিয়নের মধ্যে কোন্ দল জয়ের হাসি হেসে ঘরে ফেরে তাই এখন দেখার বিষয়। আগামীকাল দুটি ম্যাচেই ৪টি দল সাফল্যের লক্ষ্যে মাঠে নামবে। আজ রবিবার নিজেরা বিরতি পেয়ে প্রতিটি দলের খেলোয়াড়রা প্রয়োজনীয় অনুশীলন করে নিয়েছে। আগের ম্যাচের ভুল ত্রুটিগুলো নিয়েও আলোচনা করে মনোবল বাড়িয়ে নিয়েছে। মোটকথা, আগামীকাল দর্শকরা দুটি ভালো ম্যাচ দেখার অপেক্ষায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top