জয়পুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): বিগত কিছু দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে রাজস্থানে, অবিশ্রান্ত বৃষ্টিতে ভিজছে জয়পুর, আজমের-সহ রাজস্থানের নানা প্রান্ত। সেই বৃষ্টি অব্যাহত রয়েছে রবিবারও। প্রবল বৃষ্টিতে রাজস্থানের রাজধানী জয়পুরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে গিয়েছে।জল জমে গিয়েছে রাজস্থানের আজমের-এও। বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় রবিবার ধীর গতিতে চলাচল করেছে যানবাহন। রবিবার আজেমরের জেলাশাসক লোক বন্ধু সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে জেলাশাসক বলেন, ‘আমাদের টিম বেশিরভাগ জলমগ্ন এলাকায় সাফল্যের সঙ্গে পরিস্থিতির উন্নতি করেছে…মেডিকেল টিমকেও দায়িত্ব দেওয়া হয়েছে যাতে আমরা ঘরে ঘরে ওষুধ বিতরণ করতে পারি…গতকাল থেকে পরিস্থিতি অনেক ভালো হয়েছে। আমি সবার কাছে আবেদন জানাচ্ছি, মানুষ যেন জলমগ্ন এলাকায় না যান এবং কারও কোথাও কিছু প্রয়োজন হলে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন।”

বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বেহাল রাজস্থানে, জয়পুর ও আজমের-এ রাস্তায় জল জমে ভোগান্তি
Releated Posts
সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন
কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…
টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…
জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…
রাজৌরিতে এলওসি-র কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণ, জেসিও-সহ আহত ৪ সেনাকর্মী
জম্মু, ১৬ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় মঙ্গলবার একটি দুর্ঘটনাজনিত ল্যান্ডমাইন বিস্ফোরণে…

















