News Flash

  • Home
  • দিনের খবর
  • মালদায় পারিবারিক বিবাদের জেরে মহিলাকে শ্লীলতাহানি ও হুমকি, ফের বাড়িতে চড়াও দুষ্কৃতীরা
Image

মালদায় পারিবারিক বিবাদের জেরে মহিলাকে শ্লীলতাহানি ও হুমকি, ফের বাড়িতে চড়াও দুষ্কৃতীরা

মালদা, ৮ সেপ্টেম্বর (হি.স.): পারিবারিক বিবাদের জেরে শ্লীলতাহানি ও যৌন হেনস্থার শিকার এক মহিলা থানায় অভিযোগ দায়ের করার পর, অভিযোেগ প্রত্যাহার করার চাপ দেওয়ার অভিযোেগ উঠেছে। মালদার চাচোল থানার অন্তর্গত একটি গ্রামে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নির্যাতিতা মহিলার অভিযোগ, তার জায়ের বাবা ও ভাই মিলে তাকে শ্লীলতাহানি ও যৌন হেনস্থা করেছে। গত ৬ সেপ্টেম্বর রাতে বাড়িতে একা থাকার সময়, অভিযুক্তরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। তার আগে ৫ সেপ্টেম্বর, আবর্জনা ফেলা নিয়ে পারিবারিক বিবাদ হয়েছিল তার জায়ের সঙ্গে।

থানায় অভিযোগ দায়ের করার পর, গতরাতে তিনজন মুখোশ পরিহিত দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়। তারা মহিলাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, যদি তিনি অভিযোগ প্রত্যাহার না করেন, তবে তার সঙ্গে “আরজিকর”-এর মতো ঘটনা ঘটবে। আতঙ্কিত মহিলা কোনরকমে ঘরে ঢুকে দরজা বন্ধ করে নিজেকে রক্ষা করেন, তবে দুষ্কৃতীরা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

এই ঘটনার পর নির্যাতিতা পুনরায় থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা এখনও অধরা।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top