News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট) ঘুটিয়ারি শরিফ রেলস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আপাতত বন্ধ ট্রেন চলাচল
Image

(আপডেট) ঘুটিয়ারি শরিফ রেলস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আপাতত বন্ধ ট্রেন চলাচল

ক্যানিং, ৮ সেপ্টেম্বর (হি.স.): রবিবার সকালে ঘুটিয়ারি শরিফ রেলস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্যানিং লাইনের শিয়ালদহ দক্ষিণ শাখায় আপাতত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। সকাল ১০টা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একাধিক দোকানে আগুন লাগে। আগুন দ্রুত ৫-৭টি দোকানে ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনার পর থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। রবিবারের এই ঘটনায় যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হয়েছেন। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top