News Flash

  • Home
  • দিনের খবর
  • খেলাধুলার উন্নতিতেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী, নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ : জে পি নাড্ডা
Image

খেলাধুলার উন্নতিতেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী, নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): খেলাধুলার উন্নতিতে বিশেষভাবে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই লক্ষ্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। রবিবার ৪৪-তম অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) সাধারণ অধিবেশনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী তাঁর প্রথম মেয়াদ থেকেই খেলাধুলার উন্নতির পক্ষে কথা বলে আসছেন এবং সরকার তা নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে৷ এ জন্য বাজেট বরাদ্দ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকে তিনগুণে উন্নীত হয়েছে। বর্তমানে ৩৪টি ক্রীড়া শাখায় ৫০০০ ছেলে এবং ৩০০০ মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে…খেলাধুলার মাধ্যমে, আমরা শুধু শারীরিক স্বাস্থ্যকে উন্নীত করি না বরং মানসিক স্বাস্থ্য এবং সামাজিক সম্প্রীতিকেও উৎসাহিত করি।”নাড্ডা আরও বলেছেন, “প্রধানমমন্ত্রী ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে ভারতকে দেখতে চান এবং আমি বিশ্বাস করি, ওসিএ এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। আসুন আমরা সবাই মিলে এক নতুন দিকে এগিয়ে যাই যেখানে ক্রীড়া জগত আরও উজ্জ্বল হয়ে ওঠে।”

Releated Posts

যোধপুর এইমস-এ রেসিডেন্ট চিকিৎসকের মৃত্যু ঘিরে বিক্ষোভ, ব্যাহত ওপিডি পরিষেবা; তদন্ত কমিটি গঠন

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যোধপুরের এইমস-এ ২৯ বছর বয়সি রেসিডেন্ট চিকিৎসক ডা. রামনারেশ যাদবের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা…

ByByNews Desk Sep 24, 2026

১.৭৫ কোটি প্রতারণা: ‘নটবরলাল’-কায়দায় সম্পত্তি প্রতারক ৬৭ বছরের বৃদ্ধ গ্রেফতার

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): জাল সম্পত্তির নথি ব্যবহার করে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে প্রায় ১ কোটি ৭৫…

ByByNews Desk Sep 24, 2026

গ্রেটার নয়ডায় বাসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, শোকপ্রকাশ রাষ্ট্রপতি মুর্মু ও উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ডাবল-ডেকার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Sep 24, 2026

‘কোনও প্রমাণ নেই’: নির্বাচন কমিশনারদের আপত্তির রিপোর্ট নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের

নিউ টাউন, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): গত ১০ মাসে নির্বাচন কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার লিখিতভাবে আপত্তি…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top