News Flash

  • Home
  • দিনের খবর
  • চারচাকা গাড়ির ধাক্কায় পেট্রোল পাম্পের শ্রমিকের মৃত্যু
Image

চারচাকা গাড়ির ধাক্কায় পেট্রোল পাম্পের শ্রমিকের মৃত্যু

শান্তিপুর, ৮ সেপ্টেম্বর (হি.স.): শান্তিপুর থানার অন্তর্গত কন্দ খোলা পেট্রোল পাম্পে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জানা গেছে, শনিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান পেট্রোল পাম্পে এসে গাড়িতে তেল ভরে কোনও টাকা না দিয়েই পালানোর চেষ্টা করে। পাম্পের শ্রমিক টাকা চাইতে গেলে, সেই সময় গাড়ির চালক শ্রমিক বিশ্বজিৎ দাসকে গাড়ির তলায় ফেলে পিষে দিয়ে চলে যায়।

ঘটনার পরপরই স্থানীয় শ্রমিকরা আহত বিশ্বজিৎকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত শ্রমিক বিশ্বজিৎ দাসের বয়স আনুমানিক ৩০ বছর এবং তার বাড়ি শান্তিপুর থানার কন্দ খোলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই পিকআপ ভ্যানটি রানাঘাট থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে এবং পলাতক গাড়িটিকে খুঁজে বের করার জন্য তল্লাশি শুরু হয়েছে।

Releated Posts

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top