News Flash

  • Home
  • খেলা
  • শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে ত্রিবেণীকে হারালো বুলেটস
Image

শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লীগ ফুটবলে ত্রিবেণীকে হারালো বুলেটস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরেছে নাইন বুলেটস। গুরুত্বপূর্ণ ম্যাচে ত্রিবেণী সংঘকে দুই গোলে হারিয়ে ফের জয়ের স্বাদ পেয়েছে নাইন বুলেটস ক্লাব। প্রথম ম্যাচে এগিয়ে চলো সংঘের কাছে ১-২ গোলে হারটায় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছিল। অতঃপর রামকৃষ্ণ ক্লাবকে তিন গোলে হারানোর পর, তৃতীয় ম্যাচে ফরোয়ার্ড ক্লাবের সঙ্গে দুই দুই গোলে ম্যাচ ড্র করে আবার একটা হোঁচট খেতে হয়েছিল। আজ, শনিবার শক্তিশালী ত্রিবেণী সংঘকে দুই গোলে হারিয়ে ফের নিজেদের অবস্থান প্রথম সারিতে একেবারে শীর্ষে তুলে এনেছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরের অষ্টম দিনের প্রথম ম্যাচ তথা লীগের ১৪তম খেলায় নাইন বুলেটস এক প্রকার ডার্ক হর্সের মতো খেলে ত্রিবেণীকে পরাজিত করেছে। নিছক অর্থে বলা যায় ত্রিবেণী খেলেছে, জিতেছে নাইন বুলেটস। কেননা ত্রিবেনীর যে কয়টা গোলমুখী আক্রমণ শেষ মুহূর্তে ভেস্তে গেছে সেগুলো কাজে লাগাতে পারলে খেলার ফলাফল অন্যরকম হতো। প্রথমার্ধের পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল নাইন বুলেটসের পক্ষে রাজীব সাধন জমাতিয়ার পা থেকে। ঠিক শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে দ্বিতীয় গোল রাজিবের সৌজন্যেই। পুরো খেলায় ত্রিবেনীর আক্রমণ ভাগের ছেলেরা একাধিকবার গোলমুখী আক্রমণ রচনা করলেও গোল পরিশোধের নিশ্চিত সুযোগ কাজে লাগাতে পারেনি। এদিকে খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী নাইন বুলেটসের শাহজাহান ও রাজীব সাধনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। গোলরক্ষক অমিত জমাতিয়া পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়, বিপ্লব সিংহ, বিশ্বজিৎ দাস ও তপন কুমার নাথ। দিনের খেলা: সন্ধ্যা সোয়া ছয়টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এগিয়ে চল সংঘ বনাম ফরোয়ার্ড ক্লাব।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top