News Flash

  • Home
  • দিনের খবর
  • ধ্বংসস্তূপ সরানো হয়েছে, যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত বদ্রীনাথ হাইওয়ে
Image

ধ্বংসস্তূপ সরানো হয়েছে, যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত বদ্রীনাথ হাইওয়ে

চামোলি, ৭ সেপ্টেম্বর (হি.স.): অবশেষে স্বস্তি! ধ্বংসস্তুপ সরানো হয়েছে, এরপর শনিবার সকাল থেকেই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বদ্রীনাথ হাইওয়ে। শনিবার সকালে চামোলি পুলিশ জানিয়েছে, পাগলনালা ও নন্দপ্রয়াগে ধ্বংসাবশেষের কারণে অবরুদ্ধ ছিল বদ্রীনাথ হাইওয়ে। ধ্বংসস্তুপ সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।শনিবার সকাল থেকে সমস্ত ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে বদ্রীনাথ হাইওয়েতে। উল্লেখ্য, প্রবল বৃষ্টির ফলে পাগলনালা ও নন্দপ্রয়াগে পাহাড় থেকে গড়িয়ে আসে পাথর, ফলে ক্ষতিগ্রস্ত হয় রাস্তা। মেরামতের পর খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ হাইওয়ে। এর ফলে স্বস্তি পেলেন আটকে পড়া বিপুল সংখ্যক মানুষ।

Releated Posts

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top