News Flash

  • Home
  • দিনের খবর
  • জল সংরক্ষণ শুধু নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে : প্রধানমন্ত্রী
Image

জল সংরক্ষণ শুধু নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): জল সংরক্ষণ শুধুমাত্র একটি নীতি নয়; একটি প্রচেষ্টা ও পুণ্যও বটে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “জল সংরক্ষণের মধ্যে যেমন উদারতা আছে তেমনই দায়িত্বও আছে। ভবিষ্যৎ প্রজন্ম যখন আমাদের মূল্যায়ন করবে, তখন জলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হবে তাঁদের  প্রথম প্যারামিটার। এটাই জীবনের প্রশ্ন, এটাই মানবতার ভবিষ্যতের জীবন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভার্চুয়ালি গুজরাটে ‘জল সঞ্চয় জন ভাগিদারি’ উদ্যোগের সূচনা করেন।জল সংরক্ষণের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জল সংরক্ষণ নিছক একটি নীতিগত বিষয় নয়, বরং এটি একটি সামাজিক উৎসর্গেরও বিষয়। জল এবং নদীর নামে এর আগেও, কয়েক দশক ধরে, ১০০০ কোটি টাকার প্রকল্প এসেছে, কিন্তু আমরা শুধুমাত্র গত ১০ বছরে ফলাফল দেখতে পেয়েছি।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top