News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের দলে ভাঙন, এএপি ছেড়ে কংগ্রেসে সামিল রাজেন্দ্র পাল গৌতম
Image

কেজরিওয়ালের দলে ভাঙন, এএপি ছেড়ে কংগ্রেসে সামিল রাজেন্দ্র পাল গৌতম

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভাঙন ধরলো অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)-তে। শুক্রবার এএপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজেন্দ্র পাল গৌতম। দিল্লিতে কংগ্রেসের কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, দেবেন্দর যাদব ও পবন খেরার উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন রাজেন্দ্র পাল গৌতম।উল্লেখ্য, শুক্রবারই এএপি-তে ইস্তফা দিয়েছিলেন রাজেন্দ্র পাল গৌতম, এরপর তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেস যোগ দেন। কংগ্রেসে যোগ দেওয়ার পর রাজেন্দ্র পাল গৌতম বলেছেন, “দুর্ভাগ্যবশত আমরা গত ১০ বছরে ধর্মীয় ও জাতিগত উম্মাদনা বৃদ্ধি দেখতে পাচ্ছি। দাঙ্গা হচ্ছে এবং দলিত, পিছিয়ে পড়া ও সংখ্যালঘুরা নিপীড়িত হচ্ছেন। এমন এক সময়ে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রায় স্লোগান দিয়েছিলেন- ম্যা নফরাত কে বাজার মে মহব্বত কি দুকান খুলনে আয়া হুঁ। সেই স্লোগান আমার হৃদয় ছুঁয়ে গেল।” কেজরিওয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজেন্দ্র, তিনি বলেন, অরবিন্দ কেজরিওয়াল আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি দু’বার বিধায়ক হয়েছি। আমি এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু আমার লড়াই অন্য কোথাও – সামাজিক ন্যায়বিচারের ইস্যুতে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top