দেরাদুন, ৬ সেপ্টেম্বর (হি.স.): ভারী বৃষ্টির জেরে উত্তরকাশীতে বিপর্যয়। রাস্তায় ধস নামায় অবরুদ্ধ জাতীয় সড়ক। থমকে যায় যান চলাচলও। উত্তরকাশীর ভয়াবহ ভূমিধসের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শুক্রবার জানা গেছে, প্রবল বৃষ্টির পর উত্তর কাশীতে ভূমিধস হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। বন্ধ করে দেওয়া হয় গঙ্গোত্রী-যমুনেত্রী জাতীয় সড়ক। ভূমিধসের ফলে পাহাড় থেকে একের পর এক বোল্ডার ভেঙে পড়তে থাকে। ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ শুরু হলে আবার শুরু হয় ভূমিধস। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, সাম্প্রতিককালে এমন ভূমিধস আগে দেখা যায়নি।

ভূমিধসের জেরে গঙ্গোত্রী-যমুনেত্রী জাতীয় সড়ক বন্ধ
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















