কলকাতা, ৬ সেপ্টেম্বর (হি.স.): বউবাজারে মেট্রো সুড়ঙ্গে ফের বিপত্তি। বৃহস্পতিবার রাতে আচমকাই টানেল থেকে জল বেরোতে থাকে। যার ফলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই গুরুত্বপূর্ণ এলাকায় আগেই লাইন বসানোর কাজ শেষ হয়েছে। তারপরে ফের জল বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার রাতেই ৫২ জনকে সরিয়ে হোটেলে রাখা হয়েছে। তবে ওই এলাকার কোনও বাড়িতে ক্ষতি হয়নি বলেই জানিয়েছে পুলিশ। আপাতত টানেল থেকে জল বেরোনো বন্ধ হয়েছে।

বউবাজারে মেট্রো সুড়ঙ্গে ফের বিপত্তি! আতঙ্কে স্থানীয় বাসিন্দারা
Releated Posts
কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা
কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…
বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক
পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…


















