বাহরাইচ, ৬ সেপ্টেম্বর (হি.স.): চারটি নেকড়ে ইতিমধ্যেই পাকড়াও হয়েছে, দু’টি নেকড়ে এখনও পালিয়ে বেড়াচ্ছে। সেই দুই নেকড়ের আতঙ্কে ঘুম উড়েছে উত্তর প্রদেশের বাহরাইচের বাসিন্দাদের। এই পরিস্থিতিতে বাহরাইচে বৃহস্পতিবার রাতে ফের হানা দিল মানুষখেকো জন্তু। পুলিশ সূত্রের খবর, ঘরের ভিতর ঢুকে ১০ বছরের এক ঘুমন্ত বালককে কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি নেকড়ে। চিৎকারে পরিবারের অন্য সদস্যেরা জেগে উঠলে নেকড়ে পালিয়ে যায়।১০ বছরের ওই বালক এখন হাসপাতালে চিকিৎসাধীন। ডাঃ শিবম মিশ্র বলেছেন, ১০ বছরের এক বালকের চিকিৎসা চলছে। তার মুখে পশুর কামড়ের চিহ্ন রয়েছে। চিকিৎসার পর ওই বালক এখন সুস্থ আছে। উল্লেখ্য, গত দু’মাসে বাহরাইচ জেলার একাধিক গ্রামে নেকড়ের হামলার ঘটনায় এক মহিলা এবং ৮টি শিশুর মৃত্যু হয়েছে। মূলত মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই গত দু’মাসে মূলত ঘটছে নেকড়ে হানার ঘটনা। বাহরাইচ জেলার নেপাল সীমান্তবর্তী কাটার্নিয়াঘাট ব্যাঘ্রপ্রকল্পের বাফার জোনে নেকড়ের উপস্থিতি রয়েছে। প্রাথমিক অনুমান, ওই নেকড়েগুলি সেখান থেকেই লোকালয়ে চলে এসেছে।

নেকড়ের আতঙ্ক অব্যাহত বাহরাইচে, রাতের হামলায় জখম ১০ বছরের বালক
Releated Posts
নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…
ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…
গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭
নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…
নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম
নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…


















