News Flash

  • Home
  • দেশ
  • নেকড়ের আতঙ্ক অব্যাহত বাহরাইচে, রাতের হামলায় জখম ১০ বছরের বালক
Image

নেকড়ের আতঙ্ক অব্যাহত বাহরাইচে, রাতের হামলায় জখম ১০ বছরের বালক

বাহরাইচ, ৬ সেপ্টেম্বর (হি.স.): চারটি নেকড়ে ইতিমধ্যেই পাকড়াও হয়েছে, দু’টি নেকড়ে এখনও পালিয়ে বেড়াচ্ছে। সেই দুই নেকড়ের আতঙ্কে ঘুম উড়েছে উত্তর প্রদেশের বাহরাইচের বাসিন্দাদের। এই পরিস্থিতিতে বাহরাইচে বৃহস্পতিবার রাতে ফের হানা দিল মানুষখেকো জন্তু। পুলিশ সূত্রের খবর, ঘরের ভিতর ঢুকে ১০ বছরের এক ঘুমন্ত বালককে কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে একটি নেকড়ে। চিৎকারে পরিবারের অন্য সদস্যেরা জেগে উঠলে নেকড়ে পালিয়ে যায়।১০ বছরের ওই বালক এখন হাসপাতালে চিকিৎসাধীন। ডাঃ শিবম মিশ্র বলেছেন, ১০ বছরের এক বালকের চিকিৎসা চলছে। তার মুখে পশুর কামড়ের চিহ্ন রয়েছে। চিকিৎসার পর ওই বালক এখন সুস্থ আছে। উল্লেখ্য, গত দু’মাসে বাহরাইচ জেলার একাধিক গ্রামে নেকড়ের হামলার ঘটনায় এক মহিলা এবং ৮টি শিশুর মৃত্যু হয়েছে। মূলত মাহসি ব্লকের সিসিয়া পঞ্চায়েত এবং আশপাশের অঞ্চলগুলিতেই গত দু’মাসে মূলত ঘটছে নেকড়ে হানার ঘটনা। বাহরাইচ জেলার নেপাল সীমান্তবর্তী কাটার্নিয়াঘাট ব্যাঘ্রপ্রকল্পের বাফার জোনে নেকড়ের উপস্থিতি রয়েছে। প্রাথমিক অনুমান, ওই নেকড়েগুলি সেখান থেকেই লোকালয়ে চলে এসেছে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top