News Flash

  • Home
  • Uncategorized
  • গুলিবিদ্ধ অবস্থায় পশ্চিম মেদিনীপুর থেকে উদ্ধার ওড়িশার স্বর্ণ ব্যবসায়ী
Image

গুলিবিদ্ধ অবস্থায় পশ্চিম মেদিনীপুর থেকে উদ্ধার ওড়িশার স্বর্ণ ব্যবসায়ী

কোলাঘাট, ১১ সেপ্টেম্বর (হি.স.) : গুলিবিদ্ধ অবস্থায় ওড়িশার স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার পশ্চিমবঙ্গে রবিবার তাঁকে পশ্চিম gunমেদিনীপুরের কোলাঘাটের ছ’নম্বর জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার করল পুলিশ। আহত ব্যক্তির নাম বিশ্বজিৎ পালমান। তাঁর বাড়ি ওড়িশার কটকে। ব্যবসায়িক কারণেই তাঁকে গুলি করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আজ সকালে ওই ব্যক্তিকে জাতীয় সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ এসে বিশ্বজিৎ পালমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, পশ্চিম মেদিনীপুরের কোলাঘাটের দাসপুরে সোনা কিনতে এসেছিলেন বিশ্বজিৎ। সোনা কিনে বাড়ি ফিরবেন বলে দাসপুরে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন।
জানা গেছে, সেই সময় স্বর্ণ ব্যবসায়ীর পরিচিত এক ব্যক্তি একটি মারুতি ভ্যান নিয়ে তাঁর সামনে দাঁড়ায়। এবং তাঁকে পাঁকুড়ায় নামিয়ে দেওয়ার কথা বলে। সেই মতো গাড়িতে ওঠেন বিশ্বজিৎবাবু। তবে পাঁকুড়ার দিকে না গিয়ে কোলাঘাটের দিকে যাচ্ছিল গাড়িটি। এরপর কোলাঘাটের বড়দাবাড়ের কাছে স্বর্ণ ব্যাবসায়ীর ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পরিচিত ব্যক্তি। ব্যাগ না দেওয়ায় খুব কাছ থেকে বুকে গুলি ও মাথায় আঘাত করে বিশ্বজিৎবাবুকে ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।-হিন্দুস্থান সমাচার|১১০৯২০১৬

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top