কেনিয়া, ৫ সেপ্টেম্বর (হি.স.): আগুনে পুড়ে মৃত্যু হল প্যারিস অলিম্পিকে অংশ নেওয়া উগান্ডার ম্যারাথন দৌড়বিদ রেবেকা শেপেতেগেইয়ের। জানা গিয়েছে, তাঁর প্রেমিকই তার গায়ে পেট্রল ঢেলে তাকে পুড়িয়ে মেরেছেন। ঘটনাটি ঘটে গত সপ্তাহে কেনিয়ার এনডেবেসে নিজের বাড়িতেই।আজ বৃহস্পতিবার সকালে রেবেকার মৃত্যু হয়েছে হাসপাতালে। আগুন পুড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি তাঁর প্রেমিকও।পুলিশ জানিয়েছে, গত রবিবার সন্তানদের নিয়ে গির্জায় প্রার্থনা করতে গিয়েছিলেন রেবেকা। ফেরার পর তাঁর সঙ্গে পারিবারিক কিছু সমস্যা নিয়ে ঝগড়া শুরু করেন প্রেমিক ডিকসন এনডিয়েমা মারানগাশ। তারপরেই এই ঘটে।উল্লেখ্য প্যারিস অলিম্পিকে মহিলাদের ম্যারাথনে অংশ নিয়েছিলেন উগান্ডার দৌড়বিদ রেবেকা। তিনি ৪৪-তম স্থানে শেষ করেছিলেন।

মর্মান্তিক! আগুনে পুড়ে মৃত্যু প্যারিস উগান্ডার ম্যারাথন দৌড়বিদের
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

















